১. ৫ টাকায় ৮ টি করে কলা বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। প্রতি ডজন কলার ক্রয়মূল্য কত?
২. ১০০ টাকায় ২৫ টি করে লেবু ক্রয় করে ১০০ টাকায় ২০ টি করে লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
৩.একটি জিনিস ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়।জিনিসটির ক্রয়মূল্য কত?
৪. If x-1/x=√5 then x³- 1/x³= কত?
৫. P+Q = 5 ও P-Q=3 হলে P²+Q² এর মান কত?
৬. x= 5+2√6 হলে √x+1√x এর মান কত?
৯. একটি গুণোত্তর ধারার ৩য় পদ ২০, ষষ্ঠ পদ ১৬০ হলে প্রথম পদ কত?
১০. ১২৮+ ৬৪+৩২+.... ধারাটির কোন পদ ১/২?
১১. ১+.১+.০১+.০০১+ ধারাটির সমষ্টি কত?
১২.কোন ত্রিভুজের ৩ টি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহি:স্থ কোণ তিনটির সমষ্টি ডিগ্রি কত হবে?
১৩. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমি?
১৪. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ প্রস্থ অপেক্ষা ৪ মি. বেশি। ঘরটির পরিসীমা ৩২ মি. হলে ঘরটির দৈর্ঘ্য কত?
১৫. একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
১৬. একটি ছবি দেখিয়ে তিন্নী বললো, 'সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে' ছবির ছেলেটির সাথে তিন্নীর সম্পর্ক কী?
১৭.একই শ্রেণির ভিন্ন ভিন্ন উচ্চতার শিক্ষার্থী হলো শাহীন, চুন্ন, বিপুল, প্রিতম ও রানা। এদের মধ্যে চুন্ন প্রিতমের চেয়ে বেঁটে এবং শাহীন রানার চেয়ে বেঁটে। বিপুল আবার রানার চেয়ে লম্বা এবং শাহীন প্রিতমের চেয়ে লম্বা। সবার মধ্যে কে বেশি লম্বা?
১৮.Stammering' এর Speech এর যে সম্পর্ক, 'Deafness' এর সাথে সেই সম্পর্ক কোনটির?
১৯. Cardiology: Heart :: Psychology:??
২০. নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানবদেহের অঙ্গ হয়?
২১. যখন A =১ এবং U = ২১, তবে M + O =?
২২.যদি TOE = WRH হয়, তবে EAR =?
২৩.একটি রেলপথে মোট ২৫টি স্টেশন আছে। প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে। স্টেশনগুলোকে সব মিলিয়ে মোট কত ধরনের টিকেট রাখতে হবে?
২৬.নিচের ধারার শেষ সংখ্যা কত? ৩, ৯, ২৭, ৮১, ...?
২৭. ২.৫ কোন সংখ্যার ০.৫%?
২৮.একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী আন্ডারগ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের ৫০% গ্রাজুয়েট এবং অবশিষ্ট ১৮০ জন পোস্টগ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট?
২৯. ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
30. 10টি জিনিসের মধ্যে ২টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে ৫টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?